শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত, ছেলে হাসপাতালে

৭০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥ বান্দরবানের রোয়াংছড়ির সামুক ঝিড়িতে সন্ত্রাসীদের গুলিতে শান্তি লতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার সন্ধ্যায় জুম চাষ করে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় তার সাত বছরের ছেলেও আহত হয়েছে বলে স্থানীয় সুত্র এবং পুলিশ জানিয়েছে।

নিহত শান্তিলতা তঞ্চঙ্গ্যার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায়। আহত শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ভর্তি করা হয়েছে। নিহতের স্বামী রাংগোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, জুম চাষ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় সামুক ঝিড়ি এলাকায় আসলে স্ত্রী ও সন্তানকে সামনের দিকে এগোতে বলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাই। এসময় হঠাৎ করে গুলির শব্দ শুনি। পরে দেখি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে স্ত্রী-সন্তান। পরে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

উপজেলার নাথিং ঝিড়ি এলাকার বাসিন্দা খোকন তঞ্চঙ্গ্যা বলেন, হঠাৎ করে গুলির শব্দ শুনতে পাই। গুলির আওয়াজ শুনে গ্রামবাসীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকে গ্রাম ছেড়ে পাশের পাহাড়ে আশ্রয় নেন।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, গুলিতে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দাখিল করেনি।